1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার (৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে চিলাহাটি–খুলনা রেলপথ-এ চলাচলরত চিলাহাটী থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন।

নিহত যুবকের নাম তৌহিদ (২৮)। তিনি দৌলতপুর থানার অন্তর্গত মহেশ্বরপাশা এলাকার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা”তার পিতার নাম মিলন মিস্ত্রি।”

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, তৌহিদ পারিবারিকভাবে অবহেলিত জীবন যাপন করতেন।তিনি সৎ মায়ের সংসারে বড় হয়েছেন এবং দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। এলাকাবাসীর দাবি, পরিবার থেকে তার কোনও নিয়মিত খোঁজখবর রাখা হতো না।

এছাড়া তিনি মাদকাসক্ত ছিলেন এবং মাদক কারবারের রানার (বিক্রির মধ্যবর্তী বাহক) হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিস্তারিত বক্তব্য এখনও পাওয়া যায়নি।দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনা নাকি আত্মঘাতী, সে বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের রেললাইন পারাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.