1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ট্রলি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

খুলনার তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় রাজুর চায়ের দোকানের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইক ও বিপরীতমুখী একটি বালুবাহী ট্রলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রলির চালকও সামান্য আহত হয়েছেন।আহত মফিজ মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর ১১টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.