1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান।সভাপতির বক্তৃতায় মহাপরিচালক বলেন, দেশের প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত করার বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাধারণ মানুষের মাঝে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনেক বেশি। জনমত গঠন ও জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। মূলধারার গণমাধ্যমগুলোয় প্রকাশিত সংবাদকে সাধারণ মানুষ গুরুত্বের সাথে বিশ্বাস করে থাকে। কারণ, এসকল মিডিয়াগুলো সবসময় জাতির বিবেক হিসেবে কাজ করে।তিনি বলেন, টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোন সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা মিডিয়ার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ-সহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীরা ভূমিকা রাখতে পারেন। একই সাথে ইলেক্ট্রনিক মিডিয়ায় বিভিন্ন অনুষ্ঠান-টকশোর মাধ্যমে জনগণকে সচেতন করার সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন সুস্থ জাতি ও ভবিষ্যতের উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। গণমাধ্যমকর্মীরা তাদের ইতিবাচক লেখনির মাধ্যমে টিকাদান বিষয়ে জনসাধারণের মনোজগতে থাকা অন্ধ বিশ্বাস দূর করতে পারেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত বলেন, বাংলাদেশের ইপিআই কর্মসূচি বিগত কয়েক দশকধরে বিশ^ব্যাপী প্রশংসিত হচ্ছে। চলমান টিকাদান ক্যাম্পেইনও সফল হবে বলে আশা করা যায়। টাইফয়েড টিকা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় প্রচার হওয়া মিথ্যা তথ্যের মোকাবেলায় মূলধারার গণমাধ্যমকর্মীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোঃ মুজিবুর রহমান ও ইউনিসেফ এর খুলনা চিফ মোঃ কাউসার হোসেন। স্বাগত বক্তৃতা করেন নিমকোর পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা রাববী এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফের ন্যাশনাল ইউপিআই কনসালট্যান্ট ডা. তাপস কুমার হালদার। এসময় সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।কর্মশালায় তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-সহ স্থানীয় ৬০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.