1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ক্যানেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যময় মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসার বাগমারা এলাকায় ক্যানেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেজাউল ইসলাম (২০), তিনি স্থানীয় চা বিক্রেতা আঃ হাকিমের ছেলে।রোববার (১৯ অক্টোবর) সকালে স্থানীয়রা ক্যানেলে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় চা বিক্রি করতেন। শুক্রবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে ক্যানেলে তার নিথর দেহ ভেসে ওঠে।রূপসা থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।হঠাৎ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.