1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় এক কিশোরীকে গুলি করেছে দুর্বৃত্তরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইতি ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং হামলাকারীদের পরিচয়ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।খুলনা থানার এসআই আব্দুস সাত্তার বলেন, আহত ইতি বাড়ির সমনে অবস্থান করছিল। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। ঘটনার পরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.