1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। জলবায়ু পরিবর্তনজনিত সংকট, উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা এবং তরুণদের স্বাস্থ্যগত অধিকার বিষয়ে সচেতনতা ও নীতিনির্ধারণী সমন্বয় জোরদারের লক্ষ্যে খুলনায় অনুষ্ঠিত হয়েছে “ইয়ুথ শেয়ার-নেট” প্রকল্পের দ্বিতীয় স্টেকহোল্ডার মিটিং।মঙ্গলবার (৯ জুন) খুলনার হোটেল টাইগার ইন্টারন্যাশনালে এ সভার আয়োজন করা হয়। সভাটি বাস্তবায়ন করে দলিত এবং সহযোগিতায় ছিল রেডঅরেঞ্জ বাংলাদেশ। প্রকল্পটি অর্থায়ন করছে অ্যামপ্লিফাই চেঞ্জ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দিকা বলেন, প্রজনন স্বাস্থ্য বিষয়টিকে আরও স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে। জলবায়ু পরিবর্তন বর্তমানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উপকূলীয় অঞ্চলে লবণাক্ত পানিতে দীর্ঘ সময় কাজ করার ফলে নারীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন তথ্য পাওয়া যায়। এসব ঝুঁকি মোকাবিলায় বিকল্প কর্মসংস্থান ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।তিনি আরও বলেন, দাকোপ, পাইকগাছা ও কয়রার মতো উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি সংগ্রহে নারীদের দীর্ঘ সময় ব্যয় করতে হয়, যা তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এ বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে।আইনজীবী এড. বাবুল হাওলাদার বলেন, নিজের অধিকার আদায়ের পাশাপাশি অন্যের অধিকার নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। সমাজে সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এছাড়া সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। অন্যদের জানাতে হবে। এছাড়া আইন কেন্দ্রিক জটিলতা নিরসনে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে সরকারি কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই বিষয়ে সচেতন হলে আইনি সহায়তাও নিতে পারবো। দলিত’এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস বলেন, মানব সভ্যতা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে। তেমনি নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং অন্যের অধিকার নিশ্চিত করতেও সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।আইনের দৃষ্টিতে সকল মানুষ সমান এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সমান অধিকার রয়েছে। একই সঙ্গে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।সভায় সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।এছাড়া এ সভায় উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলমান জরিপের অগ্রগতি তুলে ধরা হয়। বিশেষ করে খুলনা ও সাতক্ষীরা জেলার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট, নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সমস্যা, পুষ্টিগত চ্যালেঞ্জ এবং সামাজিক নিরাপত্তার বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়।এ সময় প্রকল্পের প্রথম বছরের অর্জন, যুব নেটওয়ার্ক গঠনের অগ্রগতি, আঞ্চলিক অংশীদারিত্ব, তথ্য প্রচারের কৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য ও অধিকারবিষয়ক তথ্য আরও কার্যকরভাবে পৌঁছে দিতে ডিজিটাল ও স্থানীয় যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।আলোচনা সভা ‘দলিত’ এর ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের দায়িত্বরত প্রতাপ কুমার দাশের অভ্যর্থনায় ও প্রজেক্ট ম্যানেজার শাকিরুন আক্তারের উপস্থাপনা ও প্রেজেন্টেশন প্রদানের মধ্য অনুষ্ঠিত হয়। ‘দলিত’ এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস সমাপনী বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.