
কন্ঠ প্রতিবেদন।। খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে কথিত টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মো. রবিউল ইসলামকে একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে নগরীর হরিণটানা থানাধীন রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার হওয়া মো. রবিউল ইসলাম রায়েরমহল এলাকার শেখ লাল মিয়ার ছেলে।
র্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধার করা অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।