1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় অপ-সাংবাদিকতা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের আহ্বান নবাগত পুলিশ সুপারের

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

মো. আনোয়ার হোসেন।। খুলনার নবাগত পুলিশ সুপার ডক্টর ওমর ফারুক বলেছেন, অনলাইনভিত্তিক ভুঁইফোড় সাংবাদিকতা ও অপ-সাংবাদিকতা শুধু খুলনার সমস্যা নয়, এটি এখন সারা দেশের একটি বড় সমস্যা। এ ধরনের অপ-সাংবাদিকতা মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন এবং সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল ২৫ আগস্ট বিকেলে খুলনা পুলিশ সুপারের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার ডক্টর ওমর ফারুক বলেন, অপরাধ সংঘটিতকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো অপরাধ আরও কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে। তিনি বলেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে পুলিশ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে আরও বেশি দায়িত্বশীলভাবে কাজ করতে পারবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় উপস্থিত সাংবাদিকরা খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা কামনা করে খুলনাকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.