1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় অটো রাইস মিলের ফোরম্যানের বাড়িতে গুলি

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনায় অটো রাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তার হোসেন সড়কে এ ঘটনা ঘটে।

ইমরান লবণচরা এলাকার রূপসা রাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত আছেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে এ হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলে তা জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.