1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খুলনায় অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।অজ্ঞাত পরিচয়ের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা উত্তরপাড়া বিলের একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে মরদেহটি উদ্ধার হয়।ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ রানা জানান, উপজেলার বান্দা উত্তারপাড়া বিলে একটি মাছের ঘেরের ভেঁড়ির ওপর থেকে একজন মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে।মাছের ঘেরের মালিক হলেন অসিত বিশ্বাস।রোববার দুপুরে তিনি সেখানে ঘাস কাটতে গেলে মরদেহটি দেখতে পান।পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের সুরত হাল রির্পোটে দেখা গেছে, তার পরণে ছিল-সালোয়ার কামিজ। বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। তার একটি পায়ে ওড়না দিয়ে বাধা। এছাড়া মাথা ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি।লাশের মেডিকেল রির্পোর্টের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.