
পাইকগাছা প্রতিনিধি।।পাইকগাছায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা বনানী সংঘ এ দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে।বনানী সংঘের সভাপতি এমএম আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সংঘের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অ্যাড. শফিকুল ইসলাম কচি, এটিএম মনিরুজ্জামান, ইমান আলী মাষ্টার, জিএ রশীদ, মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল, ইলিয়াস হোসেন, ব্যাংক ব্যবস্থাপক মোশাররফ হোসেন, প্রভাষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আব্দুল আজিজ , সাংবাদিক মোঃ শাহাদাত হোসাইন।আল আমিন মোড়ল।সাজ্জাদ আলী সরদার, রফিকুল ইসলাম, গাজী আব্দুস সামাদ, হুমায়ুন কবির, ইসরাফিল আহমেদ, সুবোধ চক্রবর্তী, জামশেদ হোসেন ও রাশেদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ আসিফুজ্জামান রাকিব।