1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুল এর স্বাভাবিক কার্যক্রম ও ৪ দফা দাবী আদায়ে অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।।খালিশপুর কলেজিয়েট গার্লস্ স্কুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অবস্থান কর্মসূচি করেন শিক্ষক ও কর্মচারী বৃন্দ। সকাল ৮টা থেকে শুরু হয়ে অবস্থান কর্মসূচি চলবে ১টা পর্যন্ত। এসময় শিক্ষকরা বলেন, পূণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন। নিয়োগশর্ত মোতাবেক শিক্ষক কর্মচারীদের প্রাপ্য বেতন ভাতা প্রদান। শিক্ষক নিয়োগ ও স্কুল পরিচালনায় ঘাটতি বাজেটের অর্থ স্কুল হিসাবে প্রেরণের জন্য আগামী ২১ অক্টোবর, ২০২৫ তারিখে সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পূরনের জন্য কর্মবিরতি শুরু হয় ও ২২ অক্টোবর, ২০২৫, এর মধ্যে ম্যানেজিং কমিটি গঠন, ম্যানেজিং কমিটির সভা এর তারিখ ঘোষণা এবং শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করার জন্য আল্টিমেটাম দেওয়া হলেও অধ্যক্ষ, জনাব শরীফ আসিফ রহমান, সচিব, খুলনা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও পদক্ষেপ না নেওয়ায়, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর অবস্থান কর্মসূচী শুরু হয়। শিক্ষকরা বলেন, আমরা আজ পাঠচক্র, মাধ্যমিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা, বিদ্রোহী সংগীত এর মাধ্যমে অবস্থান কর্মসূচি পালন করছি। শিক্ষক কর্মচারীরা আরও বলেন, অফিস চলাকালীন সময়ে সকাল ৮টা থেকে দুপুর ১:১০ পর্যন্ত অবস্থান চলবে, শুক্রবার ও শনিবার সকাল ৯:০০ থেকে বেলা ১২:০০ টা পর্যন্ত অবস্থান কর্মসূচী চলবে। শিক্ষক ও কর্মচারীবৃন্দ বলেন, কর্তৃপক্ষ আমাদের নায্য অধিকার প্রাপ্তির বিষয়ে কোনও সুরাহা না করলে আমরা আরও কঠোর পদক্ষেপে যাবো বলে ব্যক্ত করেছেন।এ সময়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে আমাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিয়ে ক্লাস শুরু করার কথা বলেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.