1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

খালিশপুরে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

কন্ঠ প্রতিনিধি।।খুলনার খালিশপুরের বাস্তহারা কলোনির মসজিদ রোডে সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ বিকেল চারটায় ৯ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী শামীম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট।সভাপতি কাজী শামীম বলেন, “সন্ত্রাস, মাদক ও নৈরাজ্যের কারণে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শান্তি প্রতিষ্ঠায় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্ট বলেন, “খালিশপুরে দীর্ঘদিন ধরে মাদক ও নৈরাজ্যের প্রভাব মানুষকে কষ্ট দিচ্ছে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর ব্যবস্থা নিতে হবে যাতে এলাকায় শান্তি ফিরে আসে।”খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস বলেন, “যে মাদক ও সন্ত্রাস আমাদের পরিবার ও সমাজকে ধ্বংস করছে, তা মোকাবিলায় কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। বিএনপি এ ক্ষেত্রে জনগণের পাশে আছে এবং থাকবে।”খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, “আজ দেশের সর্বত্র নৈরাজ্য ও মাদকের ছড়াছড়ি। এর শিকার হচ্ছে আমাদের তরুণ সমাজ। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে মাদক ও সন্ত্রাস নির্মূল করা সম্ভব। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে।”যুবদল নেতা সুমন হাওলাদার বলেন, “মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে। তরুণরা যদি সুস্থ সংস্কৃতি, খেলাধুলা ও শিক্ষার সাথে যুক্ত হয় তবে তারা কখনো নেশার দিকে যাবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”এলাকাবাসীরা জানান, মাদক ও নৈরাজ্যের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হচ্ছে এবং পারিবারিক শান্তি নষ্ট হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিবাদ কর্মসূচি সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং এলাকার ধর্মীয় চর্চা, শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.