1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ক্রিসমাস ডে–২০২৫ (বড় দিন)” উপলক্ষ্যে কেএমপিতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

“ক্রিসমাস ডে–২০২৫ (বড় দিন)” উপলক্ষ্যে পুলিশ কমিশনার কার্যালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার বিকালে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহ মহোদয়ের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন। এ উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি না হয়, সে বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। সকল গির্জা ও উপাসনালয় এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়াও সভায় উপস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনারের  নিকট গুরুত্বপূর্ণ ও বাস্তবভিত্তিক মতামত উপস্থাপন করেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং কেএমপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার নিশ্চিয়তা প্রদান করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)  মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (অপারেশনস্) আব্দুল্লাহ-আল-মাসুম-সহ খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.