1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

কেএমপির অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

 

কন্ঠ প্রতিবেদন।। খুলনায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা পুলিশ। গতকাল ১৪ আগস্ট সকালে মহানগরের যোগীপোল ফুলবাড়ীগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকাল ০৯:২০ ঘটিকায় ফুলবাড়ীগেট বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সিআর নং-২১১/০৯ (খুলনা সদর থানা) মামলার সাজাপ্রাপ্ত আসামি আবুল হাসনাত মোল্যা ওরফে হাসনাতকে (৪৫) গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি স্থানীয় যোগীপোল এলাকার আনিসুল হক মোল্যার ছেলে।আদালত সূত্রে জানা গেছে, ধৃত আসামি আবুল হাসনাত একটি মামলায় ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।খানজাহান আলী থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.