
নিজস্ব প্রতিবেদক। ।ব্যাবসায়ীক কাজে ধার দেওয়া ৩৮ লক্ষ টাকা আদায়ের দাবিতে “ওয়াদা ট্রেডিং /ওয়াদা গ্রুপ” নামীয় একটি প্রতিষ্ঠানের মালিক মো: ইব্রাহীম খান আমিনকে লিগ্যাল নোটিশ প্রেরন করা হয়েছে। নোটিশে আগামী ১ মাসের মধ্যে বকেয়া অর্থ পরিশোধ না করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়।সূত্র জানায়, প্রেরিত নোটিশে উল্লেখ করা হয়েছে যে, খুলনা মহানগরীর দৌলতপুর এর বাসিন্দা মো: জাহাঙ্গীর হোসেন শিকদার, ব্যবসায়ীক কাজে খুলনা কালীবাড়ি বাজারের ব্যবসায়ী “ওয়াদা ট্রেডিং/ওয়াদা গ্রুপ এর প্রোপাইটর মো: ইব্রাহিম খান আমিনকে ৩৮ লক্ষ টাকা ধার দেন” পরবর্তীতে টাকা পরিশোধ করতে তিনি প্রাইম ব্যাংক, খুলনা শাখার একটি চেক প্রদান করেন, যার হিসাব নং- 2107171028513, চেক নং 203 No. 8816447, তারিখ-২০/১০/২০২৫ ইং টাকা পরিমান ৩৮,০০,০০০/-(আটত্রিশ লক্ষ) টাকা। উক্ত চেকে উল্লেখিত টাকা নগদায়নের জন্য মো: জাহাঙ্গীর হোসেন শিকদার তার ব্যাংক হিসাব উত্তরা ব্যাংক পিএলসি, খালিশপুর শাখায় জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ ২০/১০/২০২৫ ইং তারিখ Account Closed/Dormant/Blocked মর্মে চেকটি ডিজ-অনার করেন।পরে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে আরও বলা হয়, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে টাকা পরিশোধ না করলে দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।