1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

ঐক্য বজায় রাখার আহবান খালেদা জিয়ার

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।দেশবাসীকে ঐক্য বজায় রেখে জুলাই-আগস্টের অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বীরদের জীবনের বিনিময়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। জুলাই-আগস্টের গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় জুলাই-আগষ্ট অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে বেগম খালেদা জিয়া বলেন, জুলাই-আগস্টে আহতদের চিকিৎসা ও সম্মানজনক পুনর্বাসন নিশ্চিত করতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আমাদের ঐক্য বজায় রাখতে হবে। শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.