1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার বাপা’র কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন।। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র খুলনা জেলা শাখার সমন্বয়কারী, জাতীয় পরিষদ সদস্য এ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

বাপা’র ০৯ এবং ১০ জানুয়ারির জাতীয় সম্মেলন পরবর্তী ১১ জানুয়ারির সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক (২০২৬-২০২৭) মেয়ামে ০২ বছরের জন্য নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১ম সভা রোববার (১৮ জানুয়ারি) সন্ধা ৭টায় বাপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাপা’র সহ-সভাপতি ও বেনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. নজরুল ইসলাম। সভায় অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মেঃ আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।

কমিটির অন্যরা হলেন- অধ্যাপক ড. নজরুল ইসলাম (বেন), অধ্যাপক এম. ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. মোয়াম্মদ খালেকুজ্জামান (বেন), অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান (সিপিডি), খুশি কবির, অধ্যাপক ড. সালেহ আহমেদ তানভীর (বেন), অধ্যাপক ড. এম. শহীদুল ইসলাম, মহিদুল হক খান, অধ্যাপক, ড. মনজুরুল কিবরিয়া, অধ্যাপক আনু মুহাম্মদ, জাকির হোসেন, মিহির বিশ্বাস, মো. শাহজাহান মৃধা (বেন), হাসান ইউসুফ খান, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার, ড. মাহবুব হোসেন, আমিনুর রসুল, হুমায়ুন করির সুমন, এস এম মিজানুর রহমান (বড়াল রক্ষা আন্দোলন), ফরিদুল ইসলাম ফরিদ (তিস্তা রক্ষা আন্দোলন, (রংপুর), বিরক সরদার, ড. হালিম দাদ খান, খন্দকার আজিজুল হক মনি (যশোর), জিয়াউর রহমান (বগুড়া), রফিকুল আলম (বরিশাল), জাদ জাহান, মোহাম্মদ রকিবুল আহসান রনি (গ্রীন সেভার্স), রুহিন হোসেন প্রিন্স, স্থপতি ইকবাল হাবিব, গাউস পিয়ারী, গরহার নঈম ওয়ারা, জামাত খান, করিম উল্লাহ কলিম, এ্যাডঃ মেঃ বাবুল হাওলাদার (খুলনা), হাজী শেখ আনছার আলী, শাকিল কবির, মুনছেফা তৃপ্তি, ফাহমিনা নাজনিন, অ্যাডঃ পারভিন আক্তার, আশরাফ আমিরউল্লাহ , অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, অ্যাডঃ আনোয়ারুল ইসলাম খায়ের, শাকিউল মিল্লাত মোর্শেদ এবং হাফিজুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.