
খুলনার কন্ঠ।।খুলনায় ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলার অভিযোগে এসআই সুকান্ত দাসকে মারধর করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।পরে তাকে ছেড়ে দেওয়ায় ক্ষোভ ছড়ায়।এ ঘটনার প্রতিবাদে আজ বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।জানা যায় গত ২৪ জুন বিকেলে মহানগরীর ইস্টার্নগেট এলাকায় এসআই সুকান্ত কুমার দাসকে স্থানীয়রা মারধর করে এবং খানজাহান আলী থানা পুলিশে সোপর্দ করে।কিন্তু রাতে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগে ফুঁসে ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি খুলনার নেতৃবৃন্দ।সর্বশেষ এসআই সুকান্তকে ছেড়ে দেবার প্রতিবাদে কেএমপি ঘেরাও করে মূল ফটকে তালা মেরে দেয়।