1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, প্রধান উপদেষ্টার স্বাক্ষর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।স্বীকৃতপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস, এম, মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এক্ষেত্রে বেশকিছু শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন জারির বিষয়ে ওই কর্মকর্তা আরও বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। ৭ নভেম্বর শিক্ষা উপদেষ্টা দেশের ফেরার পর প্রজ্ঞাপন জারি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.