1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

এনসিএল: খুলনায় খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেলেন বরিশালের ফিজিও

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ রিপোর্ট।।খুলনা-বরিশালের মধ্যকার এনসিএলের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে।এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ খুলনায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালীন তৃতীয় দিনের খেলায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মৃত্যুবরণ করেন।

বিবৃতিতে আরও জানায়, হাসান আহমেদ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এর (বিআরসিটিভি) প্রোগ্রাম ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।

হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলোও কাল হাসান আহমেদের প্রতি শ্রদ্ধা জানাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.