1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

এনটিভির ২৪ বছরে পদার্পণ উদযাপন: খুলনা প্রেসক্লাবে বর্ণাঢ্য কেক কাটা উৎসব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

কন্ঠ প্রতিবেদন : দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি-র ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে এনটিভির খুলনা বিভাগীয় প্রধান মুহাম্মদ আবু তৈয়ব-কে কেক খাইয়ে শুভেচ্ছা জানান সাহিত্যিক, সাংবাদিক এবং খুলনার কন্ঠের উপদেষ্টা সম্পাদক শেখ আবু আসলাম বাবু। এ সময় উপস্থিত অতিথিরা এনটিভির দীর্ঘ পথচলার সাফল্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ-সমাজের উন্নয়নে গণমাধ্যমটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও এনটিভি আরও সমৃদ্ধ ও সফল হয়ে দেশের গণমাধ্যম অঙ্গনে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন অর রশিদ, খুলনার পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর আমীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, চ্যানেল বাংলাভিশনের খুলনা ব্যুরো প্রধান মো. আতিয়ার পারভেজ, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মিজানুর রহমান মিল্টন, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক রোটারিয়ান সর্দার আবু তাহের, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক হাসান মোল্লা, কবি নাজমুল তারেক তুষারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।আলোচনা পর্ব শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অতিথিরা পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে মুখরিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.