1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

অম্লীল ভিডিও তৈরির সঙ্গে জড়িত দম্পতি সিআইডি’র হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বান্দরবন থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা দীর্ঘদিন ধরে বিদেশি ওয়েবসাইটে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচার করছিলেন বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে—এ দম্পতি বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও বিদেশি ওয়েবসাইটে আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্ন সাইটগুলোর শীর্ষ তালিকায় উঠে আসে।

জসীম উদ্দিন জানান, তদন্তে আরও তথ্য পাওয়া গেছে যে, তারা এ কার্যক্রমের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছিলেন। শুধু তাই নয়, নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণে তারা অন্যদেরও এ কাজে উৎসাহিত করছিলেন।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, অশ্লীল ভিডিও উৎপাদন, সংরক্ষণ বা প্রচার ফৌজদারি অপরাধ। এ আইনের অধীনে অভিযুক্তদের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার বিধান রয়েছে।

সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন, এ দম্পতির জিজ্ঞাসাবাদে দেশজুড়ে সক্রিয় একটি অনলাইন পর্ন নেটওয়ার্কের তথ্য মিলেছে, যা সোশ্যাল মিডিয়ায় ও এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিন ‘দ্য ডিসেন্ট’ এক অনুসন্ধান প্রতিবেদনে এ দম্পতির পরিচয় ও তাদের পরিচালিত চ্যানেলের কার্যক্রম তুলে ধরে, যার সূত্র ধরে সিআইডি তদন্ত শুরু করে।

গ্রেফতার দম্পতিকে ঢাকায় এনে জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল প্রমাণ জব্দের কাজ চলছে বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.