1. admin@khulnarkantho.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
খুলনা রেলওয়ে স্টেশনে হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ সাংবাদিক রাজুকে হেনস্তার অভিযোগ, পরীমণির আচরণের তীব্র নিন্দা ও বিচারের দাবি খুলনার শিল্পাঞ্চলের হারানো গৌরব ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর” বন্ধ মিল-কারখানা চালুর প্রতিশ্রুতি খুলনা থেকে নতুন কুঁড়ি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট আসছেন খুলনায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী প্রেস ব্রিফিংয়ে হুইপ রকিবুল ইসলাম খুলনার আদালত পাড়ায় আলোচিত দুই হত্যাকান্ডে চার্জশিট দাখিল এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবিরের জানাজা শেষে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন নেতৃবৃন্দ

অভয়নগরে অস্ত্রের মুখে জুয়েলার্সে ডাকাতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

কন্ঠ প্রতিবেদন।।যশোরের অভয়নগরে অস্ত্রের মুখে জিম্মি করে কলাপসিবল গেট ও সাটারের তালা ভেঙে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ভোল্ট ভেঙে প্রায় চার লাখ টাকার স্বর্ণ ও রূপাসহ এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাত দল। সোমবার (৩ নভেম্বর) ভোর ৪ টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের মশিয়াহাটী বাজারে সৌখিন জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

অস্ত্রের মুখে জিম্মি করে রাখা ব্যক্তিরা হলেন, বিকাশ বিশ্বাস ও তাঁর স্ত্রী প্রতিমা বিশ্বাস, অমর বিশ্বাস ও তাঁর স্ত্রী বৈশাখী বিশ্বাস, তৌশিক দাস, অনিমেষ বিশ্বাস ও পরিমল বিশ্বাস। এসময় প্রতিমা বিশ্বাসকে মারপিট করে তার গলায় থাকা স্বর্ণের চেইনটিও নিয়ে যায় তারা।

ক্ষতিগ্রস্ত সৌখিন জুয়েলার্সের মালিক গোবিন্দ কর্মকার বলেন, গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সোমবার ভোর ৪ টার দিকে প্রতিবেশী সেলুন দোকানি জয় রায় ফোন করে ডাকাতের আক্রমণের খবর জানায়। এসে দেখি প্রায় ২ ভরি স্বর্ণ ও ২৪ ভরি রূপা ডাকাতি হয়েছে। দোকানের ভেতরে মালামাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ক্ষতির পরিমান প্রায় চার লাখ টাকা। ডাকাতের আক্রমণের খবর জানতে পেরে মশিয়াহাটী বাজার সংলগ্ন বাসিন্দারা এগিয়ে গেলে তাদেরকে বেঁধে রাখা হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
স্বত্ব সংরক্ষিত © ২০২৫ খুলনার কন্ঠ, কেএন-৩৫৬
Theme Customized By Buzz it ltd.