ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।। খুলনা জেলার কেসিসি ৩ নং ওয়ার্ড মহেশ্বরপাশায় গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ-এর উদ্যোগে দুটি স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মাঝে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং লাগানো গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের খুলনা জেলা সভাপতি মোঃ সুজাত কবির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাসিন আকুঞ্জী,ডুমুরিয়া উপজেলা যুব কমিটির সভাপতি মোঃ ফয়সাল হোসেন, সেক্রেটারী মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি শাওন খান,কার্ত্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মোঃ খিজির হাসান, সহকারী শিক্ষক বি এম রবিউল ইসলাম,কার্ত্তিককুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষিকা সেলিনা খাতুন,পলি রানী সাহা,চন্দনা রায়,জেলা মুখপাত্র তসলিম উদ্দিন মোহন, জেলা সদস্য মোঃ তারেক শেখ, কালাম ফকির,আড়ংঘাটা আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা মোঃ জনি শেখ,আবেদীন শেখ, ডুমুরিয়া উপজেলা যুব কমিটির সদস্য আব্দুল্লাহ,শামীম হোসেন ও স্বপ্নীল সাদমান সহ আরও অনেকে। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন,বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মানবিক সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, রক্তদান এর পাশাপাশি সংগঠনটি দুর্নীতিবিরোধী জনসচেতনতামূলক কর্মকাণ্ডকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতামূলক প্রচারণা,সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ সময় বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।খুলনা জেলা সভাপতি সুজাত কবির বলেন, একটি গাছ হোক হাজারও প্রাণের স্পন্দন"। সবুজ বাংলাদেশ গড়তে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্নীতিমুক্ত, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যেও গ্রীন ফোর্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে।জেলা সাধারণ সম্পাদক মো. নুর আলম শান্ত বলেন পরিবেশ সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি উভয় ক্ষেত্রেই তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সবুজ, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।" কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
---