খুলনার কন্ঠ।। খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন ময়ূর আবাসিক এলাকায় কাশবনের ভিতরে মোঃ জাহিদুর রহমান (৪৮) নামে এক ব্যাক্তির খণ্ডিত লাশ উদ্ধার করছে পুলিশ। স্থানীয় লোকজন হরিণটানা থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।পরবর্তীতে পুলিশ মৃত দেহটি উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য বিকাল ৫ ঘটিকায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভিকটিমের ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।মৃতের পিতার নাম মো: আইয়ুব আলী, সাং- শোভনা,থানা-ডুমুরিয়া, জেলা- খুলনা।বর্তমানে জিরো পয়েন্ট শিকদার মার্কেট এর পিছনে থাকেন।গত ১১.০৬.২০২৫ তারিখে ভিকটিমের পরিবার হরিণটানা থানায় উপস্থিত হয়ে একটি হারানো ডাইরি করেন।
বিস্তারিত তথ্য আসছে...