কন্ঠ প্রতিবেদন।। নগরীর অভিজাত রেস্তোরায় ১৮ ই জুন ২৫তারিখে এক দিনের অ্যাডভান্স স্কিন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। যেখানে স্কিন কেয়ার বিষয়ে আগ্রহী ৫০জন নারী উদ্যোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।ওয়ার্কশপটি আয়োজন করেন সানু আক্তার শানু (মিম বিউটি পার্লার এন্ড বুটিকস) ও নিলুফা ইয়াসমিন নিল (গ্লামার গার্ল বিউটি সেলুন) যৌথ উদ্যোগে কর্মশালার আয়োজন করেন।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির (আহবায়ক) মনিরুজ্জামান মন্টু, বিশেষ অতিথি (যুগ্ন আহবায়ক) মোল্লা খাইরুল ইসলাম, মল্লিক আব্দুস সালাম (সদস্য খুলনা জেলা বিএন পি),উপস্থিত ছিলেন, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, নারী উদ্যোক্তাদের এই ধরনের সামাজিক কাজগুলো কে আরো উৎসাহ উদ্দিপনা দিয়ে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন, এবং বেকারত্ব দূরীকরণের যে পদক্ষেপ গুলো নিয়েছে (নারী উদ্যোক্তারা) তার ভুয়াসি প্রশংসা করেন।দিনব্যাপী এ কর্মশালায় আধুনিক স্কিন ট্রিটমেন্ট, ডার্মাটোলজি প্রাকটিস, স্কিন অ্যানালাইসিস, হাইড্রা ফেশিয়াল, লেজার ট্রিটমেন্ট ও স্কিন মেইনটেনেন্স সংক্রান্ত নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।প্রশিক্ষণ প্রদান করেন অভিজ্ঞ স্কিন কেয়ার এক্সপার্ট এ,কে, এইচ অনিমেথ (কসমিটোলোজিস্ট),এ.কে.এস মেকওভার অ্যান্ড কসমিটোলোজি স্কুল।
এ.কে.এস লেজার অ্যান্ড অ্যাসথেটিক্স
এ.কে.এস বিউটি অ্যান্ড নিউট্রিশন
প্রশিক্ষণের বিষয় সমুহঃ
স্কিন টেস্ট করে স্কিনের সমস্যা বের করে কিভাবে সেবা দিতে হয় সেই বিষয়গুলি প্রশিক্ষণ আলোকপাত করা হয়।
১.কানের লতির ছিদ্র বন্ধ করা ট্রিটমেন্ট
২. অ্যাকোয়া পিল আপ হাইড্রা ফেসিয়াল
৩. অ্যাডভান্স ন্যানো ফেসিয়াল
৪. অ্যাডভান্স আই স্পা ( চোখের চারপাশের কালো ও ফোলা ভাব দূর করতে)
৫.বি.বি. গ্লো ফেসিয়াল
৬.মেলাজমা ( মেছতা) নিডলিং ট্রিটমেন্ট
৭.কেমিক্যাল পিলিং ফেসিয়াল
৮.প্যারাফিন পেডিকিওর ও মেনিকিওর
৯.নেইল এক্সটেনশন
১০. হারমোনাইজেশন রিল্যাক্স থেরাপি
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও ক্লাসে উপস্থিত সকল শিক্ষার্থীদেরকে " সম্মাননা অ্যাওয়ার্ড" ক্রেস্ট দেয়া হবে।
আয়োজকেরা জানান, এ ধরনের ওয়ার্কশপ সৌন্দর্যচর্চায় পেশাগত ও ব্যক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আগত অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের মান এবং প্রাসঙ্গিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।