ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি।।দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয়ে খুলনার সোনাডাঙ্গায় গ্রীন ফোর্স বাংলাদেশ-এর উদ্যোগে শুক্রবার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় সোনাডাঙ্গা বিভাগীয় অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন ফোর্স বাংলাদেশ এর চেয়ারম্যান মিকাইল রহমান।সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের ন্যাশনাল কো-অর্ডিনেটর ড. এস এম হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ এনামুল হাসান ডায়মণ্ড, সাধারণ সম্পাদক সুজাত কবির, সহ-সভাপতি ওয়াহিদ মুরাদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক খায়রুজ্জামান সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আলিমুজ্জামান।বক্তারা বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিকা রাখতে হবে।”তারা আরও বলেন, “দেশের উন্নয়ন ও সুশাসনের পথে অন্যতম প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।”সভায় বক্তারা ‘সবুজ চিন্তা, সুশাসন ও নৈতিকতার বিকাশ’-কে সামাজিক আন্দোলনে রূপ দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।উপস্থিত নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও টেকসই বাংলাদেশ গঠনে গ্রিন ফোর্স বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
---