নিজস্ব প্রতিবেদক।। আগামী ৩ সেপ্টেম্বর সকাল ৯ টা হতে বেলা একটা পর্যন্ত ক্রিসেন্ট জুট মিল সহ সকল জুট মিলের টেন্ডার বাতিল,রাষ্ট্রীয়ভাবে মিল চালু এবং সুমদয় সকল বকেয়া পরিষদের দাবিতে অবস্থান কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।আজ শনিবার রাতে শমশের আলমের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।এ সময় খুলনা শিল্পাঞ্চলের সকল মিলের নেতৃবৃন্দসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।উক্ত শান্তি প্রিয় কর্মসূচিতে পাটকলের সাথে সংশ্লিষ্ট সকল ভাই-বোন, শ্রমজীবী সকল চাকরিহারা শ্রমিকদের অংশগ্রহণ করার আহবান জানানো হয়।