বটিয়াঘাটা (খুলনা), প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালিয়ামারা গ্রামে আরিফা (৩৫) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
পারিবারিক সূত্র জানায়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। স্বামীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।