খুলনার বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সোহরাব হোসেন মুন্সী।সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাংবাদিকদের সমর্থনে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। তার এই অর্জনে স্থানীয় সাংবাদিক মহল ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।এ উপলক্ষে “খুলনার কণ্ঠ” পরিবারের পক্ষ থেকে সোহরাব হোসেন মুন্সীকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক শুভেচ্ছা বার্তায় পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক শাহবাজ খান এর পক্ষ থেকে বলা হয়, সোহরাব হোসেন মুন্সীর নেতৃত্বে বটিয়াঘাটা প্রেসক্লাব আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদী।সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিষ্ঠার মাধ্যমে তিনি ইতোমধ্যেই নিজেকে একজন দায়িত্বশীল ও কর্মঠ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।খুলনার কণ্ঠ পরিবার সোহরাব হোসেন মুন্সীর উত্তরোত্তর সাফল্য কামনা করেছে এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।