সাতক্ষীরা জেলা প্রতিনিধি।। সাতক্ষীরায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি জনবীমার দাবি চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সাতক্ষীরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি জনবীমার জেলা কার্যালয়ে দাবি চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জোনের জোন প্রধান মোকলেছুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার জন বীমার এরিয়া প্রধান কাজী মুকতুল হোসেন, অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ন্যাশনাল লাইফ সারাদেশে শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রমাণ করেছে, আমাদেরকেও শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারী হিসেবে গ্রাহক সেবা দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে।অনুষ্ঠানে ৫ লক্ষ্য টাকার চেক বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ইউ এম,বিএম, এজি এমসহ মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ।