কন্ঠ প্রতিবেদক।।”সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ।” গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এমন অনুভূতি প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর নবনির্বাচিত যুগ্ম সম্পাদক এম এম মিন্টু।সাংবাদিক সমাজের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়াকে তিনি ব্যক্তিগত অর্জন নয়, বরং সাংবাদিক সমাজের সম্মিলিত বিশ্বাস ও দায়িত্বের প্রতীক হিসেবে দেখছেন। তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, এই দায়িত্ব সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।খুলনা সাংবাদিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের কাছে সাংবাদিকদের প্রত্যাশা—ঐক্য, পেশাগত উন্নয়ন, কল্যাণমূলক কর্মকাণ্ড এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও শক্তিশালী হবে।নবনির্বাচিত যুগ্ম সম্পাদক মিন্টু বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং নবীন-প্রবীণ সাংবাদিকদের মধ্যে সমন্বয় তৈরিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। একই সঙ্গে খুলনার গণমাধ্যম অঙ্গনের সার্বিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে, তাঁর এই নির্বাচনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে খুলনা সাংবাদিক ইউনিয়ন আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।দায়িত্ব গ্রহণের এই মাহেন্দ্রক্ষণে তিনি সকল ভোটার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন—”এই সম্মান আমার একার নয়; এটি খুলনার সাংবাদিক সমাজের সম্মান। মহান আল্লাহ যেন আমাকে সততা, নিষ্ঠা ও সাহসের সঙ্গে এই দায়িত্ব পালনের তাওফিক দান করেন।”