টাঙ্গাইল প্রতিনিধি।। ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবের প্রতিবাদে টাঙ্গাইলের সখীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।মঙ্গলবার বিকাল পাঁচটায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি বিশাল মিছিল উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় তালতলা চত্ত্বরে গিয়ে সমাবেশ করে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আল আমীনের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইল- ৮ ( সখীপুর- বাসাইল) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুগ্ম সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম খান ও সাবেক আমীর হায়দার আলী খান প্রমুখ।