কন্ঠ প্রতিবেদন।। খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মরহুম সৈয়দ হুমায়ূন কবিরকে শেষ বিদায় জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।তাঁর মৃত্যুতে খুলনা মহানগর তাঁতীদলের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধার চিরবিদায় সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ।
আজ সোমবার মরহুমের জানাজা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ আবু সাইদ শেখের নেতৃত্বে খুলনা মহানগর তাঁতীদলের নেতৃবৃন্দ তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং অশ্রুসিক্ত হৃদয়ে প্রিয় সহযোদ্ধাকে শেষ বিদায় জানান।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিবের দায়িত্বে) অ্যাডভোকেট মোঃ আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ আলমগীর হোসেন রাজা, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সভাপতি ডাঃ আব্দুল হালিম মোড়ল, সদর থানা তাঁতীদলের সভাপতি মিয়া আতিয়ার রহমান, খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিম, খানজাহান আলী থানা তাঁতীদলের সভাপতি কাজী বেলাল হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, খালিশপুর থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিপু, সদর থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মৃধা, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান রানা, খালিশপুর থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন তাঁতীদল নেতা মোঃ নওশাদ শিকদার, ইকবাল হোসেন, মোঃ মহিবুল্লাহ, বারেক হাওলাদারসহ খুলনা মহানগর তাঁতীদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রিয় সহযোদ্ধা সৈয়দ হুমায়ূন কবিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, তাঁর চলে যাওয়া সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি। সংগঠনের প্রতি তাঁর ভালোবাসা, আন্তরিকতা, অবদান এবং সহযোদ্ধা হিসেবে তাঁর সঙ্গে কাটানো স্মৃতি নেতাকর্মীদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁর কর্ম, ভালোবাসা ও স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকে।মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করা হয়, তিনি যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করেন।