ঋতু বৈচিত্র্যে শুরু হল আকাঙ্ক্ষিত বর্ষাকাল।
এলো বর্ষা
রূপসী বাংলার পূণ্য স্নাত
ষড়ঋতুর এক ঋতু
এলো বর্ষা ।
ঝিরি ঝিরি টুপটাপ
ছন্দময় শব্দে শব্দে
মন হয়ে যায় উতলা
কদম কেয়া আর বেলি ফুলের
মন মাতানো সৌরভে
মন হয়ে পড়ে দিশেহারা।
বৃষ্টি স্নাত ভিজে মাটির সোদা সোদা
প্রাণ জুড়ানো আকর্ষণীয় গন্ধে
অজানার রূপকথায় নিয়ে চলে মুহুর্তে।
নদী থৈ থৈ খাল বিল পুকুরে অথৈ পানি ।
জেলে আর কৃষকের আনন্দ অশ্রু
তবুও অতি বর্ষণে বন্যার পদধ্বনি।
সুখ-দুঃখের মাঝে সংগ্রামী মানুষের
যেন স্বজন হারা আহাজারি।
প্রেম প্রীতি ভালবাসার মোহনীয় কোমনীয় স্নিগ্ধ পরশসম
এক অজানা অনুভূতি ,,,,
মায়ার টানে
বর্ষা কাঁদে ,আমাদের কাঁদায় না।
শেখ আবু আসলাম বাবু
কবি সাংবাদিক ও কলামিস্ট