বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় বটিয়াঘাটা থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। ওসি (তদন্ত) মো. শরীফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মো. সালাউদ্দিন।সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরা হয়।পুলিশ কর্মকর্তারা জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।