বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তরিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।এর আগে দিবসের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদবেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পর্যায়ক্রমে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ভূমি অফিস, উপজেলা প্রেসক্লাব, আনসার-ভিডিপি, পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন।