বটিয়াঘাটা প্রতিনিধি।।খুলনার বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের নতুন সহকারী কমিশনার (ভূমি) (এসি ল্যান্ড) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী। গতকাল সোমবার বিকেলে তিনি উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।মোঃ ফজলে রাব্বী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি।মাগুরা জেলার সদর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী মোঃ ফজলে রাব্বী বটিয়াঘাটায় যোগদানের আগে খুলনা জেলার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান পদোন্নতিজনিত কারণে অন্যত্র বদলি হলে পদটি শূন্য হয়। পরে ওই শূন্য পদে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীকে পদায়ন করা হয়।নতুন কর্মস্থলে যোগদানের পর মোঃ ফজলে রাব্বী বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।