বটিয়াঘাটা প্রতিনিধি: দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে খুলনার বটিয়াঘাটায় প্রচার-প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়েছেন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) এ কর্মসূচিতে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও কারীমুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক নিরু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ব্রজেন ঢালী এবং উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সি অংশগ্রহণ করেন।এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুধাংশু শেখর মণ্ডল, মিন্টু, শামসুল হক, মোঃ ইমরান মৌলঙ্গী, নাসির উদ্দিন, ইউনুস হাওলাদার, শফিকুল ইসলাম, মামুন, আমিনুল ও উজ্জ্বলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।প্রচারপত্রে উল্লেখ করা হয়, বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় সরকার তাৎক্ষণিকভাবে এলএনজি সরবরাহ বাড়ানোর পাশাপাশি দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণে স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে।
এতে আরও বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যে দেশীয় উৎপাদন ও বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির মাধ্যমে দৈনিক প্রায় ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মাতারবাড়ীতে দুটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ, কুতুবদিয়ায় নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং গ্যাস পরিবহনের পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।প্রচারপত্রে ২০২৬-৩০ সময়কালে নতুন কূপ খনন, বাপেক্সের অনুসন্ধান সক্ষমতা বাড়াতে নতুন রিগ ক্রয় এবং দেশীয় গ্যাস উৎপাদন ও এলএনজি সরবরাহ সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের গ্যাসের চাহিদা পূরণের সক্ষমতা অর্জনের লক্ষ্যের কথাও উল্লেখ করা হয়েছে।কর্মসূচির মাধ্যমে সরকারের এসব উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।