আতিকুর রহমান।।খুলনায় পূর্বাঞ্চলের সাংবাদিক অনিমেষ মন্ডল ও তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলায় সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা প্রশাসনের নিকট অনতিবিলম্বে উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।একপ্রেস খুলনা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ দাবি জানান।সূত্রে জানা যায় দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার খানজাহান আলী থানা প্রতিনিধি অনিমেশ মন্ডল ও তার ভাইদের উপর হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে মাদক ব্যবসায়ী পবিত্র মন্ডল ও সাধন মন্ডল বুধবার বেলা ১টার দিকে হামলা চালায়। পবিত্র মন্ডল ও সাধন মন্ডল সম্পর্কে বাপ-ছেলে।তারা উভয়ে মাদক সেবন কারী ও ব্যবসায়ী বলে জানান এলাকাবাসী। জানাযায় আড়ংঘাটাা থানার বিল ডাকাতিয়া গ্রামে বসবাসরত আনিমেশ মন্ডল বেলা ১১টার দিকে নিজ মাছের ঘেরের কাজ শেষে বাড়ি ফেরার সময় ঘেরের কচুরি পরিস্কার সংক্রান্ত বিষয় নিয়ে সাধন মন্ডলের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাধন অনিমেশকে তখনই কোপানো সহ জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।এরপর দুপুর ১টার দিকে অনিমেশ ও তার ভাই বাড়িতে কাজ করা অবস্থায় সাধন ও পবিত্র হঠাৎ দেশিয় ধারালো অস্ত্র (চাপাতি, হাতুরি ও কোড়াল) দিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমন করে, অনিমেশ ও তার দুই ভাই আত্মরক্ষার্থে ঠেকাতে গেলে অনিমেশের বাম হাতে চাপাতির কোপ লাগে ও রক্ত ক্ষরন শুরু হয় এবং মাথায় হাতুরির আঘাতপ্রাপ্ত হয়।অনিমেশের দুই ভাই ঠেকাতে গেলে তাদেরকেও হাতে কোপ এবং মাথায় আঘাত করে।এতে অনিমেশের ভাই অভিজিৎ মন্ডল ও সত্যজিৎ মন্ডল গুরুতর আহত হয়। আহত অবস্থায় দৈনিক পূর্বাঞ্চলের খানজাহান আলী থানা প্রতিনিধি অনিমেশ মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।অবস্থা বেগাতিক দেখে স্থানিয় জনগন তাদের ঠেকাতে গেলে তারাও কমবেশী আঘাত প্রাপ্ত হয় এবং জনরোশে তারা পালাতে বাধ্য হয়। পালানোর সময় তারা হাতুরিটি ফেলে রেখে যায়, যা পরবর্তীতে প্রশাসন উদ্ধার পূর্বক জব্দকরে।এ বিষয়ে আড়ংঘাটা থানায় অফিসার ইনচার্জ কোহিনুজ্জামানকে ফোন করলে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেয়। প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গেও আক্রমনকারী ও মাদক ব্যবসায়ী পবিত্র মন্ডল ও সাধন মন্ডলেরা তর্কে জড়িয়ে পড়ে।অবস্থা বেগতিক হওয়ায় ও ফোর্সকম থাকায় প্রশাসন পবিত্র মন্ডল ও সাধন মন্ডলকে গ্রেফতার করতে অক্ষম হয়।এব্যাপারে আড়ংঘাটা থানায় মামলার প্রস্ততি চলমান।সাংবাদিকের উপর দিনে দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে এরকম হত্যার উদ্দেশ্যে হামলা অগ্রহণযোগ্য। "খুলনা অনলাইন প্রেসক্লাবের" নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।