পিবিআই, গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানার আওতাধীন তদন্তাধীন ক্লু-লেস চাঞ্চল্যকর হত্যা মামলাসহ তদন্ত মুলতবি অন্যান্য গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে পুলিশ সুপার, পিবিআই, গোপালগঞ্জ শেখ মনিরুজ্জামান মিঠু বিভিন্ন মামলার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে সরাসরি কথা বলেন, মামলার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করেন এবং সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে মামলাগুলো যথাসময়ে নিষ্পত্তির লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় পুলিশ সুপার তদন্তের প্রতিটি ধাপে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।