কন্ঠ প্রতিবেদন।।ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পিএলসি (জন বীমা) দাবি চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স পি এল সি জনবীমার ষাট গম্বুজ জোনের উদ্যোগে দাবি পরিশোধ ও উন্নয়ন সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির,জোন প্রধান ষাট গম্বুজ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পি এল সি জনবীমা খুলনা এরিয়ার এরিয়া প্রধান কাজী মুকতুল হোসেন। প্রধান অতিথি কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন গ্রাহকের দাবির চেক যত দ্রুত সম্ভব গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন এবং গ্রাহকের চেক দশ মিনিটের মধ্যে ন্যাশনাল লাইফ প্রদান প্রদান করে থাকে।তিনি কর্মীদেরকে বলেন সেবা-ই ন্যাশনাল লাইফের মূল লক্ষ্য।বীমা সম্পর্কে মানুষের যে নেতিবাচক ধারণা তা থেকে নিষ্কৃতি দেবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। একটি গ্রাহক যেন ন্যাশনাল লাইফের কোন কর্মকর্তা কর্মচারী দ্বারা কোন ধরনের কষ্ট না পায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেছেন তিনি।তিনি বক্তব্যে উল্লেখ করেন,বিমা একটি সেবামূলক পেশা এই সেবাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে দেশ ও মানুষের কল্যাণ করা সম্ভব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাট গম্বুজ জোনের সকল স্তরের বাছাইকৃত কর্মকর্তা ও কর্মীবৃন্দ।