খুলনায় দৈনিক প্রবাহ কার্যালয়ে গভীর রাতে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক শাহবাজ খান।এক বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমের কার্যালয়ে রাতের আঁধারে এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়—এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি হুমকি।হামলায় দৈনিক প্রবাহের পেস্টিং ম্যান ফয়সাল গুরুতর আহত হয়েছেন। তাঁর ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে।সাংবাদিকতার কণ্ঠ রুদ্ধ করতে কোনো হামলাই মেনে নেওয়া যায় না।