কন্ঠ প্রতিবেদন।। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার প্রাচীনতম সাহিত্য সংগঠন খুলনা সাহিত্য পরিষদের উদ্যোগে ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমেদের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে বিশেষ অতিথির আলোচনা করেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু"।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি রেজাউল হক সিদ্দিকী"।পরিষদের সহ সাধারণ সম্পাদক নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিষদ সভাপতি এডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু"।প্রধান আলোচক ছিলেন সাহিত্যিক মুনীর হাসান" আলোচনা ও কবিতা আবৃত্তি করেন কবি কামরুল হাসান মৃধা, বিপ্লবী কবি আজাদুল হক আজাদ, কবি ফরহাদ হোসেন চান্দু, প্রত্নতত্ত্ব সংগ্রাহক কবি এম এম হাসান, কবি গোলাম রসুল খোকন, কবি জামাল মোড়ল, কবি মোঃ আরিফ,কবি পার্থ সারথি সেন প্রমুখ। রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম।