মনিরা মনি।।নগরীতে শিউলী বেগম (৪৫) নামের এক গৃহবধূ খুন হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের রবিউল ইসলামের বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ মো. সালাউদ্দিন খানের স্ত্রী। তিনি ওই বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
গৃহবধূর ছেলে এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রতিবেশিরা জানান।
থানার ওসি তদন্ত শাহজাহান আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।