ক্রাইম রিপোর্টার।।খুলনা আদ্-দ্বীন হাসপাতালের ভুল চিকিৎসায় এক নবজাতক শিশুর করুন মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে শিশুর বাবা নাঈম হোসাইন (২৮) হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি অভিযোগপত্র দেন।জানা যায় এনআইসিইউ তে থাকাকালীন সময়ে হাতে ভুল পদ্ধতিতে ক্যানুলা পুশ করার কারণে কয়েকদিন ভুগে মারা যায় নবজাতক শিশুটি।শিশুটির পিতা অভিযোগে উল্লেখ করেন গত ০৪/০৮/২০২৫ইং তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। উক্ত পুত্র সন্তানটি আপনার মেডিকেলে এনআইসিইউতে চিকিৎসাধীণ থাকা অবস্থায় শিশুর ডান হাতে ক্যনোলা ভুল পদ্ধতীতে পুশ করার কারণে আমার শিশু মারাত্মকভাবে অসুস্থ হয়।অতঃপর আপনার মেডিকেল থেকে মুমুর্ষু অবস্থায় ছাঁড়পত্র প্রদান করেন।পরবর্তীতে আমার শিশুটি মৃত্যুবরণ করে। আপনার প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য আগত শিশুর ভুল চিকিৎসার কারণে মৃত্যু ঘটেছে। এই ঘটনা কেবল আমার পরিবারের জন্য নয়, বরং সমগ্র সমাজের জন্য গভীর বেদনা ও ক্ষোভের কারণ হয়েছে।শিশুটির পিতা জানান, প্রতিষ্ঠানের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, গাফিলতি ও পেশাগত দায়িত্বে অবজ্ঞার ফলে একটি নিষ্পাপ প্রাণ অকালে হারিয়ে গেছে।এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে আপনাদের দায়িত্ব হলো রোগীর জীবন রক্ষা ও নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করা।এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে একাধিকবার ফোন দেওয়া হলেও কলটি রিসিভ করেননি।।