স্টাফ রিপোর্টার।।খুলনার ফুলতলা উপজেলায় কথিত হানি ট্র্যাপের অভিযোগে ঝুমুর,রিয়া ও মিলন নামে এক কাস্টমারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয়দের দাবি, ঘটনাটি একটি পূর্বপরিকল্পিত ফাঁদের অংশ হতে পারে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।এদিকে, স্থানীয়ভাবে আলোচনা রয়েছে যে, কথিত একজন সাংবাদিকের প্ররোচনায় এ ঘটনার সূত্রপাত হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি।ফুলতলা থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।