দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু কোনো একটি প্রতিষ্ঠানের কাজ নয়—এটি আমাদের সবার দায়িত্ব। “খুলনার কণ্ঠ” হতে পারে সেই প্ল্যাটফর্ম, যেখানে সমাজ ও রাষ্ট্রের প্রকৃত চিত্র উঠে আসবে। ঘুষ, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার কিংবা গোপন দুর্নীতির তথ্য—সবকিছুই জনসমক্ষে আনা জরুরি, আর এই কাজটি করতে পারে সচেতন নাগরিকরাই।আপনার জানা একটি ছোট তথ্যও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। অন্যায়ের বিরুদ্ধে নীরব না থেকে তথ্য জানিয়ে দিন, তুলে ধরুন বাস্তবতা। আপনিও হতে পারেন এই পত্রিকার একজন স্বেচ্ছাসেবী রিপোর্টার—আপনার অংশগ্রহণেই শক্তিশালী হবে সত্যের কণ্ঠ।আসুন, আমরা সবাই মিলে খুলনার কণ্ঠকে করি সমাজের দর্পণ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যায়ের পথে এগিয়ে গিয়ে গড়ে তুলি একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
শাহবাজ খান
ভারপ্রাপ্ত সম্পাদক
খুলনার কন্ঠ