বিশেষ প্রতিনিধি।।খুলনা মহানগরীর ওয়েস্টার্ন ইন নামক একটি হোটেল থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার ৪ জুলাই বিকালে লাশটি উদ্ধার করা হয়।
জানাগেছে খুলনা সদর থানাধীন হোটেল ওয়েস্টার্ন ইনের তৃতীয় তলায় ২০৮ নম্বর কক্ষে শান্তা ইসলাম (৪২) বৃহস্পতিবার বিকাল ৫টায় ওঠেন। তার পিতার নাম আব্দুল খালেক, ময়ের নাম আমেনা বেগম, সে মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা।শান্তা গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে মর্মে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
শান্তা বৃহস্পতিবার আসমা নাম ব্যবহার করে হোটেলের রুম ভাড়া নেয়। শুক্রবার সকালে হোটেল থেকে তাকে নাস্তা সরবরাহ করে। হোটেল কর্তৃপক্ষ দুপুরে রুম সার্ভিস এর জন্য ডাকাডাকি করলে সে কোন সাড়া দেয়নি।পরবর্তীতে ৪টায় আবারো রুমের সামনে যেয়ে নক করলে সে কোন সাড়া না দেয়ায় হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে খবর দেয়।পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলে পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ উক্ত কক্ষের দরজার সিটকেনি ধাক্কা দিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং তাকে মৃত অবস্থায় ফ্যানের সাথে ঝুলতে দেখে।
খুলনা সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানাগেছে।